জানালা
জানালা মানে—দু'দিকে মেলানো দু'টো পাল্লা আর মাঝে ছ-সাতটি সমান্তরাল শিক। এর একদিকে দু'টো চোখ আর গোটা পৃথিবী অপর দিক। আমার শৈশবের চোখ দু'টো এরূপ দু-একটি জানালার অধিভুক্ত ছিলো।
ছাত্রীহলের খোলা জানালায় একধরণের মৌলিক আবেদন বিরাজমান। চলন্ত ট্রেনের জানালায় একজন দুশ্চিন্তাগ্রস্ত প্রেমিকার অবস্থান। পাশের পাঁচতলা ফ্ল্যাটের মাঝের জানালায় একজন বন্দি কিশোরের আকাশ দেখা। তবে রাষ্ট্রপ্রধানের কক্ষের জানালা? রাষ্ট্রপ্রধানের কক্ষে কোনও জানালা থাকে না। তাঁরা অন্তর্গত জানালায় পরিভ্রমণ করতে জানেন আপন রাষ্ট্র। এই অন্তর্গত জানালায় যাঁরা চোখ রেখে কালের যাত্রা করেন, বস্তুত তাঁরা প্রত্যেকেই রাষ্ট্রপ্রধান।
তোমাদের জানালায় এখন থাকে দু'পার্ট থাই। দু'টো একযোগে মেলে দেয়ার অধিকার তোমাদের নেই। তোমরা বরং এগুলোকে গ্রিলশূন্য রেখো; করতে পারবে দৈনন্দিন বাস ভ্রমণ!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন