শূন্যতা

শুয়ে আছি একা অযথা!
কল্পনার কাননে কিছু শুকনো পাতা
আর কিছু স্বপ্নগাঁথা!
দুচোখ জুড়ে বলে কথা
কিছু গল্প কিংবা কিছু ছন্দহীন কবিতা!
রংধনুতে রং নেই!
দুচোখে ঘুম নেই!

ভোরের জানালায় দুরের আকাশ,
নীল হীনে কিছুতা হতাশ!
থমকে গেছে চঞ্চল বাতাস,
দখিন বারান্দায় দীর্ঘশ্বাস!
পুকুরে ভাসছে নিঃসঙ্গ হাঁস!
মৌচাকে মধু নেই!
হৃদয় জুড়ে প্রেম নেই!

থালার জলে সূর্যগ্রহন!
রাখাল বাঁশিতে শূন্য মোহন!
আঁধার পথিকে নিভু লণ্ঠন!
কোলাহলহীন নিস্তেজ বন!
দূরে কোত্থাও আপন জন!
কবি মনে প্রতিভা নেই!
শ্রাবণের ক্রন্দন নেই!

নেই- কিচ্ছু নেই!
প্রিয়ার দেহে আবেদন নেই!!!

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত