শ্রাবণে বিরহ যাপন

তোমরা ভরা শ্রাবণের বর্ষণ দেখে অলস দিন কাটাচ্ছো ব্যালকনিতে। স্যাঁতসেঁতে মানবিক হৃদয়। সদ্য কৈশোর পেরুনো বালিকাটি খেলাচ্ছলে খোলাছাদে ব্যস্ত তার নবযৌবনা শরীর ভেজাতে। সিক্ত কামিজ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে তার দেহে--- নিশ্চিন্তে।

এদিকে একটি বালক বুকের বামে চার প্রকোষ্ঠের আকাশ সাজিয়েছে। আকাশে মেঘ জমিয়েছে। অতঃপর তুমুল বর্ষণ--- জলে একাকার! অথচ বালিকার কামিজে জড়ানো দেহের একটি লোম ভেজেনি; ভিজেছে কাভারে ভরা দু'কেজি শিমুল তুলো--- চুপসে জমাট বাঁধে। বালক ভাবে, কাভারে ঢুকাবে এবার বালিকার আস্ত বক্ষভাগ। তার আকাশের তুমুল বর্ষণে ভিজবে, চুপসে জমাট বাঁধবে না--- শুধু ভিতরে তোলপাড় হবে!

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত