স্বপ্নদোষ


জানালাটা টানতেই রাত নামে আবার
চারদিকে শুনশান ঘোর অন্ধকার---
                               অতঃপর ঘুম।

মিস বাহানা- আমার পাশেই নিঝুম:
এক, দুই, তিন--- জেগে নিঃশ্বাস একা গুনে
তার এই আমি- কতটা নিঃশ্বাস বেশি বুনে
                           সঙ্গমকালের চেয়ে?
কিছুকাল পর পরাজয়ের ক্লান্তি নিয়ে
সেও ঘুমিয়ে পড়ে পাশে--- দীর্ঘশ্বাসে।

ভাবি উল্টো--- থাকি ভিন্ন আবেশে:
সে চুম্বনে আঁকছে আমার স্থির ললাট
ঢিপঢিপ ঘড়ি-কাঁটা হৃদ- খুলছে মলাট
                                 এবং গোপন সঙ্গম---
চুপিসারে তার এই আমার- সফল হৃদয়ঙ্গম।

অস্বস্তিকর নিদ্রাভঙ্গ, মিস বাহানা ঘুমোচ্ছে
ঘুমন্ত দু'চোখের কোণঘেঁষে অশ্রু গড়াচ্ছে!

জানালাটা টানতেই রাত নামে আবার
চারদিকে শুনশান ঘোর অন্ধকার---

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত