চোখ
![]() |
| চোখ |
তোমার কামনাপরাগ আমায় চেয়েছিলো,
আমি দেখেছি।
পড়ন্ত বিকেলে সবুজ মাঠের পাশে
যে মেয়েটি হাত বাঁকিয়ে মানবিক আবেদন করেছিলো
পুরোটাই তার অভিনয়,
আমি দেখেছি।
কে আমায় অবজ্ঞাচ্ছলে ভালোবাসে আর
ভালোবাসাচ্ছলে অবজ্ঞা করে কে আমায়
আমি প্রতিনিয়ত দেখি...দেখতে পাই।
ইদানীং আরোও দূর্বল হচ্ছে আমার চক্ষু দৃষ্টি---
কাছের মানুষদের সন্দেহ প্রবণতা বেড়ে যাচ্ছে,
আমি দেখতে পাচ্ছি।
বরং দেখেই যাই---ওসব ভাববার নয়।
জনশ্রুতি আছে,
যার চক্ষু-দৃষ্টি ত্রুটিপূর্ণ, তার অন্তর্দৃষ্টি প্রখর হয়!



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন