অভিমান পর্ব
মানববন্ধন হতে ফিরে দেখি
ছিন্ন হয়ে যাচ্ছে হৃদয়বন্ধন!
প্রতিবাদের তপ্ত শব্দ ক্রমশ শীতল হয়---
একটি লিটমাস টেস্ট করা যাক।
তুমি বরং দু'চোখ বুজে কল্পনার পৃষ্ঠায়
স্কেচ করে দেখো পাঁচ প্রিয় মুখের;
প্রিয় পাঁচে এই মুখটিও থাকবে নিশ্চয়?
---জানি, থাকবে না।
হা হা হা! হাসলাম।
বিশ্বব্রহ্মাণ্ডে কিছু কাজ আছে
না করে ফলাফল জানা সম্ভব নয়।
---তুমিই করো...
আমি করেছি বেশ কিছুবার---
ক্রমিক দুইয়েই তোমার স্থান শুধু হয়!
---ভুল দেখেছো।
যাদের চোখের দৃষ্টি ত্রুটিপূর্ণ রয়,
জরিপে পেয়েছি---
তাদের অন্তর্দৃষ্টি ত্রুটিমুক্ত হয়!
---তোমার মাথা...
...তোমার হৃদয় !


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন