যাতনা বিলাস

                       প্রেমের প্রলয়ে ভূমিষ্ঠ হলো-
নারীদের কোলে ঘুমোনোর অভ্যেস গড়লো।
হয়তো অনুভব করে নি
                 নরম স্তনের নেশাও ছিলো প্রবল।
                 চুম্বনের নিত্যনৈমিত্তিক নেশা?
তখন
আকাশ চায় নি, একটি নীল আকাশ
নদী চায় নি, ভরা যৌবনা নদী।
গাছ?
       পাখি?
               চাঁদ?
হ্যাঁ, মাঝেমাঝে চাঁদ চেয়েছিল
                                            সন্ধ্যা আকাশে
                      জোসনার মানে কী বুঝেছিল?
মধ্যরাতে জননীর সঙ্গম দৃশ্য-
                                      বিস্ময়ে কেঁদেছিল!

                                                 পথ চিনলো
                   খেলার সাথী চিনলো
পুকুর চিনলো
প্রাগৈতিহাসিক বিদ্যাপীঠ চিনলো
মনুষ্য প্রজাতি চিনলো-
                                 মানুষ চিনেছিল কী?

সহপাঠিনীর কামিজের বুকে দুটি
                                             ভাসাভাসা বৃন্ত
মাঝেমাঝে ভাবাতো।
খেলাচ্ছলে কখনো ছুঁয়ে অবাক হতো।
কামিজের ভিতরের নরম
                                    মানুষটি
                                    কি তা বুঝেছিলো?

কিশোরের মঞ্চ পেরিয়ে তারুণ্যের তাড়না
খুব করে ভাবতে শেখালো,
যতটা না ভাবায় একটি
                                 মনস্তাত্ত্বিক কবিতা।
আকাশের শেষটুকু ভাবতে শিখলো
নদীর নীরবতাকে ভাবতে শিখলো
বনের কালোগুলো ভাবতে শিখলো।
প্রেমের নরম যাতনাগুলোও কি নয়?
নিবিড় জোসনা রাতে
                              আঁধারের নীরব যাতনা
উদ্যানের মুখোমুখি ঘাসে
                             অভিমানের সবুজ যাতনা।
অনুরাগে ভরা
                  প্রেমগুলোতেও
                                       রাগ থাকে কেন?

এভাবেই একটি বালকের
                                     আত্মিক
                                                মৃত্যু হলো।
সে হয়ে উঠলো
                      নারী বিদ্বেষী;
বিদ্রোহ করলো
                     প্রেম প্রথার
                                     বিরুদ্ধে।
কণ্ঠদেশে দৃপ্ত স্লোগান,
                               'অপ্রেমই স্বর্গ!'

মানুষগুলো
অপ্রেমের অঙ্গীকার নিয়ে জন্মায় না কেন?

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত