তাদের অকারণ আকাশ দেখা
আর সবার মতো আমিও রোজ প্রভাতে আকাশ দেখতাম অকারণ। রোজ প্রভাতে অকারণে আকাশ দেখতে আসা মটকু মেয়েটি সেদিন নি। সন্ধানে গিয়েছিলাম, 'কেন আসো নি?' গলায় ঝাঁঝ চড়িয়ে সপাটে উত্তর পেলাম, 'অকারণে যেমন গিয়েছিলাম রোজ, অকারণেই যাই নি, আর অকারণে কখনো যাবোও না।'
সেদিনের পর থেকে প্রতি প্রভাতের নিবিড় নীল আকাশ আমার দেখা হয় নি। গতরাতে এক সুহৃদ মুখে শুনলাম, 'রোজ প্রভাতে আকাশ দেখার মুহূর্তে একটি মটকু মেয়ে পথপানে চেয়ে রয়, অতঃপর মেয়েটি আকাশ না দেখেই চলে যায়।'
কতদিন পর আজ প্রভাতে গিয়েছিলাম আকাশ দেখতে। মটকু মেয়েটাকে দেখলাম, স্বাচ্ছন্দ্যে আকাশ দেখছে অকারণ! অকারণ আকাশ দেখার নৈপথ্যেও একটা কারণ হয়তো রয়েই যায়...।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন